দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় তেল পাম্পগুলোতে পেট্রল সংগ্রহ করতে হঠাৎ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দিতে দেখা গেছে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যার পর প্রথমে জেলার দৌলতপুর উপজেলার তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনের খবর আসে। এরপর রাত দশটার পর থেকে কুষ্টিয়া শহরের তেল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের হুড়োহুড়ি করে তেল নিতে দেখা যায়। সবাই এক সঙ্গে তেল নিতে আসায় হিমশিম খেতে দেখা যায় পাম্পের কর্মচারীদের।
রাত ১২টার দিকে কুষ্টিয়া শহরের অধিকাংশ তেল পাম্প কর্তৃপক্ষ পেট্রোল বিক্রি বন্ধ করে দেন। তবে ঠিক কি কারণে তেল পাম্পগুলোতে সবাই এক সঙ্গে পেট্রোল নিতে ঝুঁকছেন তা পরিষ্কার করে বলেনি কেউ। তবে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালকের সাথে কথা হলে তারা জানান, সন্ধ্যার পর থেকে শুনছি আবার নাকি তেলের সংকট হচ্ছে। তাই আগেভাগে একটু তেল নেয়ার চেষ্টা করছি।
শামীম হোসেন নামে এক মোটরসাইকেল চালক জানান, অনেকেই পাম্পে তেল নিতে আসছে তাই তাদের দেখাদেখি তিনিও এসেছেন। তবে শহরের মোজাফফর ফিলিং স্টেশনের ম্যানেজার আল মামুন জানান, তেলের সরবরাহ স্বাভাবিক আছে। তবে কি কারণে সবাই এক সঙ্গে অনেক মোটরসাইকেল চালক তেল নিতে আসছেন সেটা তারা বুঝতে পারছেন না।
তিনি বলেন, তেল সংকটের গুজব কারা ছড়িয়েছে তা বোধগম্য নয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে রাত ১২টার পর শহরের তেল পামগুলো থেকে পেট্রল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই ধরনের খবর পাওয়া গেছে জেলার উপজেলা শহরের তেল পাম্পগুলো থেকে।
কে